Logo Logo

ভোলার লালমোহনে গাঁজাসহ ১ যুবক গ্রেপ্তার


Splash Image

ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সুজন মাতাব্বর (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডের মডেল মসজিদের পশ্চিম পাশে মফিজুল ইসলাম মাতাব্বরের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


লালমোহন থানার এসআই (নিঃ) প্রসেনজিৎ হালদার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সুজন মাতাব্বরকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুজন মাতাব্বরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন, মাদকের বিস্তার রোধে লালমোহন থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...