Logo Logo

গোপালগঞ্জে ট্রাক-রিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ১


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজার এলাকায় ট্রাক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে মৃদুল শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশাচালক সামিউল মোল্লা (২৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে টেকেরহাটগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী একটি যাত্রীবাহী রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশায় থাকা যাত্রী মৃদুল শেখ ও চালক সামিউল মোল্লা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহত মৃদুল শেখ সদর উপজেলার কংসুর উত্তরপাড়া গ্রামের ফেলু শেখের ছেলে। আহত রিকশাচালক সামিউল মোল্লা একই এলাকার দাউদ মোল্লার ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃদুল শেখকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...