Logo Logo

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন


Splash Image

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬। শুক্রবার (১৫ মে) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নর্দান ক্রিকেট ক্লাব, নীলফামারী এবং সিটি ক্রিকেট ক্লাব, সৈয়দপুর।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই আয়োজন নীলফামারীর ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমাদের বিশ্বাস, এই মাঠ থেকেই ভবিষ্যতে রিশাদ হোসেন ও মারুফা আক্তারের মতো বিশ্বমানের প্রতিভা বেরিয়ে আসবে।" প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জেলার ক্রিকেটের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম। তিনি জানান, প্রথম বিভাগের এই আসর শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও আয়োজন করা হবে। নিয়মিত এসব প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে দক্ষ ও মানসম্মত ক্রিকেটার গড়ে উঠবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, এবারের লিগে 'ক' ও 'খ'—এই দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো:

১. সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর)

২. নর্দান ক্রিকেট ক্লাব (নীলফামারী)

৩. রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর)

৪. চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর)

৫. অরুণোদয় ক্রিকেট ক্লাব

৬. স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর)

৭. নীলফামারী ক্রিকেট একাডেমি

৮. নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...