বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) বিকেলে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে একাত্তর টিভির আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির আরিফুল হক আরিফ পেয়েছেন ১৪ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন মাত্র ৩ ভোট।
সহসভাপতির দুটি পদের একটিতে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর সহসভাপতি পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু সমান ১২ ভোট পাওয়ায় নির্বাচন বিধিমোতাবেক লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে অছিকুজ্জামানকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। এই পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী সময় টিভির জয়ন্ত শিরালী পেয়েছেন ৯ ভোট।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট। কোষাধ্যক্ষ পদে এনটিভির মো. মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির মো. সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।
এছাড়া কার্যনির্বাহী সদস্যের নির্ধারিত চারটি পদে যথাক্রমে বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন (২৩ ভোট), স্টার টিভির নুরুল আলম ফয়সাল (২৯ ভোট), নিউজ-২৪ টিভির সামিউল আলিম (২৬ ভোট) এবং চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস (২৬ ভোট) নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী একুশে টিভির মো. রায়হান মুন্সী পেয়েছেন ১১ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েশনের মোট ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন সংবাদকর্মী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এস এম হুমায়ূন কবীর। নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে তাঁকে সার্বিক সহযোগিতা করেন আমিনুল হাসান শাহীন, নুতন শেখ ও শরিফুল ইসলাম। নবনির্বাচিত কমিটিকে স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিক মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...