বিজ্ঞাপন
শনিবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মণি। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সুবিধাভোগী মানুষের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জানা গেছে, বগারচর ইউনিয়নের সাতভিটা ও টালিয়াপাড়া গ্রামের মোট ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে এ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...