বিজ্ঞাপন
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিনটি পিকআপের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ফারুক। ধারনা করা হচ্ছে এই গাড়ি সে অবৈধ ভাবে তার কাছে এনেছে।
আটক ফারুক খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে শিবচরে বসবাস করছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে দিবাগত রাত ৪টা থেকে ৫টার মধ্যে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপ সহ ফারুককে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, উদ্ধার হওয়া আরও দুটি পিকআপেরও বৈধ কাগজপত্র নেই। এগুলোও চোরাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ফারুক স্থানীয়দের কাছে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ফারুক পেশায় একজন গাড়ির মিস্ত্রি। তার ব্যবহৃত একটি গাড়িতে ‘সাংবাদিক’ স্টিকার লাগানো ছিল। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...