Logo Logo

রাজাপুরে খাল খনন পরিদর্শনে ইউএনও, অনিয়ম রোধে দিকনির্দেশনা


Splash Image

ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শনের অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।


বিজ্ঞাপন


সোমবার (১৮ মে) দুপুরে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খননকাজ নির্ধারিত পরিমাপ ও নকশা অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে ইউএনও খালের বিভিন্ন অংশের গভীরতা ও প্রস্থ মেপে দেখেন। একই সঙ্গে তিনি প্রকল্পস্থলে কর্মরত শ্রমিকদের উপস্থিতি ও হাজিরা খাতা পরীক্ষা করে দেখেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কাজ পরিদর্শন শেষে ইউএনও রিফাত আরা মৌরি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, সরকারি এই প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পন্ন করতে হবে। খাল খননের কাজে কোনো ধরনের অনিয়ম, ত্রুটি বা গাফিলতি একেবারেই বরদাশ করা হবে না। নির্ধারিত মান ও পরিমাপ বজায় রেখেই কাজ শেষ করতে হবে।

ইউএনও আরও উল্লেখ করেন যে, এই খাল খনন প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বড় উন্নয়ন ঘটবে। পাশাপাশি এটি স্থানীয় কৃষিকাজে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...