বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত এবং নিজ নিজ মেধা তালিকায় ১ম থেকে ৫ ম স্থান অধিকারী মোট ২০ জন শিক্ষার্থীর হাতে এই মেধা বৃত্তি তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ মিজান, আঞ্জুমান আরা ও শেফালী আক্তারসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রমজান, নাছির উদ্দিন, ওসমান ইব্রাহীম, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন, মুকতুল ও ওসমান গনিসহ আরও অনেকে।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, ২০১৪ সাল থেকে ‘ফ্রেন্ডশীপ কানেক্ট (১৯৯৯ ব্যাচ)’ অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা, সমাজ ও মানবিক উন্নয়নমূলক নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ গঠনে প্রেরণা জোগাতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই বৃত্তি প্রদান কার্যক্রম সম্পন্ন করা হলো।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় গভীরভাবে উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তনদের আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই মহতী প্রয়াস সমাজের অন্যদের জন্যও একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যাচ ‘৯৯-এর এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের এমন সহযোগিতা ও ভালোবাসা বর্তমান শিক্ষার্থীদের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
‘ফ্রেন্ডশীপ কানেক্ট (১৯৯৯ ব্যাচ)’র সদস্যরা জানান, মানবিকতা, পারস্পরিক ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে একটি আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে তারা কাজ করছেন। আগামী দিনগুলোতে শিক্ষা ও সামাজিক খাতের উন্নয়নে তাদের এই কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...