বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) বিষ্ণুপুর, ভোমবাগ ও গাজীরহাট এলাকাবাসী নবগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে। এর ফলে নবগঙ্গা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মানুষের শেষ সম্বল বসতভিটা এবং স্থানীয় হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, এলাকার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন তীব্র ভাঙন হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, ভাঙনকবলিত নদীর দুই কূলের তীরবর্তী সর্বস্তরের জনগণ আজ নিরুপায় হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। অনতিবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে ঘরবাড়ি ও জমিজমা সব নদীতে ভেসে যাবে। তারা প্রশাসনের কাছে এই সংকটের স্থায়ী সমাধান এবং জড়িত চক্রের দ্রুত শাস্তির জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী পরিবার, তরুণ, বৃদ্ধ এবং শিশুসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ এবং টেকসই নদী শাসনের মাধ্যমে তীরবর্তী এলাকা রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...