বিজ্ঞাপন
অনুষ্ঠানে কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মানবজাতির মুক্তি, শান্তি ও কল্যাণের একমাত্র পথ হলো পবিত্র কোরআনের আদর্শ অনুসরণ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকশীগঞ্জ পৌর শাখার সেক্রেটারি প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী রাসেল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১১ মে ঐতিহাসিক কোরআন দিবস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কোরআনের মর্যাদা রক্ষার আন্দোলনে এ দেশের ছাত্র, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহাদাত বরণ করেছেন। তাঁদের আত্মত্যাগ মুসলিম সমাজকে কোরআনের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়।
বক্তারা আরও বলেন, “আমরা আমাদের জীবনের চেয়েও পবিত্র কোরআনকে বেশি ভালোবাসি। মহান আল্লাহ তাআলা মানবজাতির জীবনব্যবস্থা হিসেবে কোরআন নাযিল করেছেন। এই কোরআন মানুষকে অন্ধকার, অন্যায় ও পথভ্রষ্টতা থেকে মুক্ত করে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে।”
তাঁরা বলেন, বর্তমান সমাজে অশান্তি, দুর্নীতি, অবিচার ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠনই মানবতার মুক্তির একমাত্র পথ।
বক্তারা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হই এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করি। ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...