বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ও কার্যক্রম শুরু হয়। একই সময়ে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ঢাকা ভূমি ভবন থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিনিধি তারেক রহমান মেলার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
মেলা প্রাঙ্গণে ভূমি সহায়তা কেন্দ্রের ২টি স্টল এবং ভূমি বিষয়ক পরামর্শের জন্য আরও ৪টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান এবং মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম (রাজীব)।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভূমি সেবা প্রত্যাশী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় তাৎক্ষণিকভাবে ভূমির ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ (মিউটেশন) এবং অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হবে। পাশাপাশি নাগরিকদের জন্য ভূমি বিষয়ক আইনি পরামর্শও প্রদান করা হচ্ছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...