Logo Logo

নীলফামারীর ইটাখোলায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ


Splash Image

২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নীলফামারী সদরের ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দুস্থ ও ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ইউনিয়নের মোট ৩ হাজার ৯৪৪টি দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের সভাপতিত্বে এই চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাওসার আলী, ইউপি সদস্য মজিবুল ইসলাম, মজনু, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মনি আক্তার ও মনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা হাতে পেয়ে স্থানীয় উপকারভোগী পরিবারগুলোর মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। চাল বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নির্ভুল ও সঠিক হওয়ায় উপকারভোগীরা স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...