বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খাল ও শহর মধুমতি নদীর সংযোগস্থলে বহুল প্রত্যাশিত একটি সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ডাঃ কে. এম বাবর বলেন, “আমরা নির্বাচিত হওয়ার পর মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। সেই সমস্যাগুলোর সমাধানে কাজ করছি। আমরা আশা করি, একটি সুন্দর ও বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারবো।”
তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ দশমিক ৭৪ মিটার দৈর্ঘ্য এবং ১৩ দশমিক ২৫ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা। সেতুর নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে পাচুঁরিয়া খালের সঙ্গে শহর মধুমতি নদীর সংযোগ স্থাপন করা হয়। তবে সংযোগস্থলে সেতু নির্মাণের কাজ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ঝুলে ছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...