Logo Logo

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প


Splash Image

ছবি : সংগৃহিত

জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকরা ট্রাম্পকে হরমুজে ইরানের টোল আরোপ নিয়েও জিজ্ঞেস করেন। তিনি বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা। সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়।


বিজ্ঞাপন


ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন, আমাদের নৌ-অবরোধ, আমাদের অবরোধ ১০০ শতাংশ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেওয়ালের মতো।”

হরমুজে টোল গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এটি মুক্ত চাই। আমরা টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলসীমা, আন্তর্জাতিক জলপথ।”

ট্রাম্প এমন মন্তব্য করার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ দিয়ে ২৪টি জাহাজ পার হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরই হরমুজ বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...