বিজ্ঞাপন
(রেজি নং-৫৫৯) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী নেতা ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সবুজ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, ভাটারা থানার সিনিয়র সহ-সভাপতি রোমেন ভূঁইয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ভূঁইয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সিদ্দিক উল্লাহ্।
এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভাটারা থানা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি অলিউল্লাহ্ শিকদার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে চিকিৎসাসেবা ও সংগঠনের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও বিশেষ অতিথিরা।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিনকো ল্যাবরেটরিজের মার্কেটিং ম্যানেজার মোঃ আশেক এলাহী, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বৃহত্তর ঢাকা জেলার সভাপতি এম সাইজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ। এছাড়া নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম চিশতি এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর জব্বার উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাটারা থানা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দ্বীন ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাটারা থানা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল দেশের অন্যতম চিকিৎসাসেবা ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ঢাকা হেলথ কেয়ার সিস্টেমস হাসপাতাল এবং সাবিনকো ল্যাবরেটরিজ।
বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ ও স্থানীয় পর্যায়ে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...