Logo Logo

হাতিয়ায় অস্ত্র মামলার আসামি ফের অস্ত্রসহ আটক


Splash Image

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক বাবুল একই এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় বাবুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, আটক বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার অস্ত্রসহ আটক হয়েছেন।

তিনি আরও জানান, আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...