Logo Logo

ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের


Splash Image

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে চলন্ত ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় রাজ শিকদার (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজ শিকদার গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকার মামুন শিকদারের ছেলে। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও চালকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুলিশ লাইন মোড় এলাকায় দ্রুতগতিতে চলাচলরত একটি ট্রাক থেকে চাঁদা তোলার চেষ্টা করছিলেন রাজ শিকদার। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন এবং চলন্ত যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ও পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মহাসড়কের এই দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল। এই অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ও স্থায়ী পদক্ষেপ না থাকায় প্রতিনিয়ত এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তৈরি হচ্ছে, যা আজ একটি তাজা প্রাণ কেড়ে নিল। তারা দ্রুত মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...