বিজ্ঞাপন
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে গত ২২ মে ২০২৬ তারিখে অফিস অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে এস. এম. মনোয়ারুল ইসলামকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে ২২ মে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক বলেন,“আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সবসময় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় কাজ করে। বগারচর ইউনিয়নে নতুন কমিটি স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবে বলে আমরা আশা করি। এই অফিস চালুর মাধ্যমে স্থানীয় মানুষের আইনি সহায়তা আরও সহজ হবে।”
এ বিষয়ে জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ স্বপন হোসেন বলেন, “বগারচরে আসফ-এর কমিটি গঠন ও অফিস অনুমোদন একটি ইতিবাচক উদ্যোগ। জেলা কমিটি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
নবনিযুক্ত প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করব। বগারচর ইউনিয়নের মানুষ যেন কোনো ধরনের আইনি হয়রানির শিকার না হন, সেই লক্ষ্যে আমরা কাজ করব।”
বগারচর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মনোয়ারুল ইসলাম বলেন, “গত ৭ এপ্রিল নির্বাচনের মাধ্যমে পাওয়া দায়িত্ব আমি সততার সাথে পালন করার চেষ্টা করব। ৯ জন উপদেষ্টা ও ২৪ সদস্যের কমিটি নিয়ে আমরা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করব। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা আমরা কামনা করছি।”
উল্লেখ্য, অনুমোদিত এই কমিটির অনুলিপি ইতোমধ্যে জামালপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এই কার্যালয় চালুর মাধ্যমে বগারচর ইউনিয়নে মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...