বিজ্ঞাপন
আজ সোমবার (২৫ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মাইক্রোবাস ও প্রাইভেটকার দুটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাঁরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারানো ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সদর উপজেলার চর বয়রা গ্রামের আব্দুল করিম (২৮), বাগান উত্তরপাড়ার হালিম শেখ (৫৮), টুপুরিয়া গ্রামের আজিজুর রহমান (৪৫) ও ফাতেমা (৪২), নারিকেলবাড়ি গ্রামের রিফাত (২০), মাঝবাড়ী গ্রামের মামুন দারিয়া (২৪), কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের তাহসিনা (২০) এবং খুলনা জেলার ছোট বয়রা গ্রামের রাব্বি (২৯)। রাব্বি প্রাইভেটকারটির চালক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে হাইওয়ে ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...