বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্রাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে তোলা হচ্ছিল। এ সময় কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। হঠাৎ ভেকু মেশিনটির সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় তার ব্যবহৃত হেলমেটটি ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এবং প্রয়োজনীয় সতর্কতা না মেনে ভেকু মেশিনটি মহাসড়কে তোলা হচ্ছিল। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েন। তাদের দাবি, সংশ্লিষ্টদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই ভেকু মেশিনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...