Logo Logo

অল্প সময়ে বিপুল সম্পদের মালিক, এলাকায় চাঞ্চল্য

‘আলাদীনের চেরাগ’ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন কাজি


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হওয়ায় তুহিন কাজি নামের এক ব্যক্তিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছে তিনি এখন “আলাদীনের চেরাগ” নামে পরিচিতি পেয়েছেন। তার আকস্মিক সম্পদ বৃদ্ধিকে ঘিরে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাতইল গ্রামের কাউসার আলী কাজির ছেলে তুহিন কাজি একসময় মধ্যবিত্ত পরিবারের সাধারণ জীবনযাপন করতেন। তবে গত কয়েক মাসে তার আর্থিক অবস্থার নাটকীয় পরিবর্তন ঘটে বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর তিনি বিভিন্ন নামে-বেনামে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে “নাহার এন্টারপ্রাইজ”, “নাহার ফ্যাশন হাউজ”, “নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড”, “নাহার হাউজিং” ও “নাহার রিসোর্ট” নামে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এছাড়া স্থানীয়দের দাবি, এসব প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি শত একর জমির মালিক হয়েছেন এবং নির্মাণ করেছেন একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। একটি বাগানবাড়িকে কেন্দ্র করেও এলাকায় নানা গুঞ্জন রয়েছে। অনেকের ভাষ্য, ওই বাগানবাড়িতে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পান।

তুহিন কাজির আকস্মিক সম্পদ বৃদ্ধির ঘটনায় তার আয়ের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক ও জনপরিসরেও আলোচনা অব্যাহত রয়েছে।

তবে এসব অভিযোগ ও আলোচনার বিষয়ে তুহিন কাজির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে অনুসন্ধান চলছে। পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...