Logo Logo

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন


Splash Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) দেশের বিভিন্ন জেলার বেশ কিছু এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, চাঁদপুর, মৌলভীবাজার ও ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে অংশ নিয়েছেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, এসব এলাকার বাসিন্দারা প্রতি বছরই সৌদি আরবের চন্দ্রমাস হিসেব করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

রাজধানী ঢাকায় আজ সকাল সাড়ে ৭টায় পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে ঈদুল আজহার একটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই জামাতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

পটুয়াখালী জেলার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ আজ আগাম ঈদ উদযাপন করছেন। সকাল সাড়ে ৮টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের মাওলানা আব্দুল গনি।

বগুড়ার গাবতলী উপজেলাতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মুসল্লিরা অংশ নেন।

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় আজ সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক নারী ও পুরুষ মুসল্লি এই জামাতে অংশ নেন। এতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানেও আজ উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ সংলগ্ন দুলদুলের ধানের চাতাল ঘরে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...