বিজ্ঞাপন
এর আগে পবিত্র হজের অন্যতম প্রধান রোকন ‘উকুফে আরাফা’ বা আরাফাতের ময়দানে অবস্থান গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত, জিকির ও কান্নাকাটি করে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। সাদা ইহরাম পরিহিত হাজিদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।
আরাফাতের নামিরা মসজিদে হজের মূল খুতবা প্রদান করেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম শায়খ আলি আল হুদাইফি। তিনি তাঁর খুতবায় মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, বিশ্বশান্তি এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতি বছরের মতো এবারও অমুসলিম ও অনারবদের সুবিধার্থে বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় এই খুতবার লাইভ অনুবাদ সম্প্রচার করা হয়।
আরাফাতের ময়দানে অবস্থানের পর সূর্যাস্তের সাথে সাথে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে রাত যাপন করেন। একই সাথে মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর সংগ্রহ করেন তারা। আজ বুধবার সকালে মিনার বড় জামারায় (শয়তানকে) প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পাথর নিক্ষেপ শেষে হাজিরা পশু কোরবানি এবং হজের অন্যান্য জরুরি কার্যক্রম সম্পন্ন করছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও মুসলিমরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন। তীব্র গরম ও লাখো মানুষের ভিড়ে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বিঘ্নে হজ পালন সম্পন্ন করতে সৌদি প্রশাসন এবার ব্যাপক প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...