Logo Logo

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন


Splash Image

চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করে রাখা ‘এমটি মেঘনা ট্রেডার্স’ নামের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


বিজ্ঞাপন


ঘটনার খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট।

কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, বহিনোঙরে জ্বলতে থাকা জাহাজের আগুন নেভাতে কোস্ট গার্ডের শক্তিশালী জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নিয়েছে। এর পাশাপাশি বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি সুসজ্জিত অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে কাজ করছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে অগ্নিকাণ্ডের এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে জাহাজটিতে কীভাবে আগুন লেগেছে এবং এর ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...