Logo Logo

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা


Splash Image

রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি মো. আবদুল মালেক। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানে নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সম্প্রতি বিশ্বব্যাপী ও বাংলাদেশে ছড়িয়ে পড়া হামের ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের জন্যও দোয়া করা হয়। এ সময় সকলের গুনাহ মাফ, মৃতদের কবরের আজাব মাফ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

এর আগে খুতবায় খতিব মুসল্লিদের উদ্দেশে ‘মনের পশুকে জবাই’ করার আহ্বান জানান। তিনি দেশ ও জাতির অগ্রগতি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করেন।

এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা প্রবেশপথ, ওযুখানা এবং নামাজের নির্ধারিত স্থান। পুরো ঈদগাহে প্যান্ডেল নির্মাণে ব্যবহার করা হয়েছে ৪৩ হাজারের বেশি বাঁশ, ১৫ টনের বেশি রশি এবং প্রায় ১ হাজার ৯০০টি ত্রিপল। এছাড়া গরমের বিষয়টি বিবেচনায় রেখে স্থাপন করা হয় ১ হাজার ১০০-এর বেশি ফ্যান।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...