Logo Logo

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‘দেশে এখন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই; রয়েছে বাক স্বাধীনতা’


Splash Image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, দেশে এখন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই; রয়েছে পূর্ণ বাক স্বাধীনতা ও সমাবেশ করার স্বাধীনতা। রাজনৈতিক মতাদর্শের কারণে দেশে কাউকে আর কোনো ধরনের নিগৃহীত হতে হবে না বলেও তিনি স্পষ্ট মন্তব্য করেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন পৌরসভার আহমদ শাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মনে হচ্ছে আজকের এই আনন্দের দিনে আমরা সবাই প্রকৃত মুক্তির আনন্দ উপভোগ করছি।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২০ বছর পর নিজ জন্মভূমি ভোলার লালমোহনে ঈদের নামাজ আদায় করলেন বর্তমান স্পিকার। নামাজ শেষে তিনি স্থানীয় সর্বস্তরের মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি করেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে স্থানীয়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ দেশ-বিদেশের সকল মুসলমানের সুখ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...