Logo Logo

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি


Splash Image

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ফাইল ছবি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।


বিজ্ঞাপন


শুক্রবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও অনেক মুসল্লিকে পশু কোরবানি দিতে দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত ব্যস্ততার কারণে দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপের কারণে কসাই সংকটসহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরবর্তী দিন কোরবানি করাকে বেশি স্বাচ্ছন্দ্যজনক মনে করেন।

রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারে দীর্ঘদিন ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও সেই পারিবারিক ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে।

অন্যদিকে কসাই মতিন মিয়া বলেন, ঈদের দিন তিনি তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির নির্ধারিত সময় তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় বৈধ বলে ধর্মীয়ভাবে স্বীকৃত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...