Logo Logo

গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু


Splash Image

ছবি : সংগৃহিত

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২–এ প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি এ নির্দেশনার কথা জানান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ মে) প্রচারিত ওই ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘এই মুহূর্তে আমরা গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আমার নির্দেশ হলো এটিকে ৭০ শতাংশে নিয়ে যাওয়া।’

ভিডিওতে উপস্থিত এক ব্যক্তি পুরো গাজা দখলের আহ্বান জানালে নেতানিয়াহু বলেন, ‘আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আগে ৭০ শতাংশ।’ তবে পুরো গাজা উপত্যকা দখলের সম্ভাবনাও তিনি নাকচ করেননি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা সংস্থাগুলোকে যে মানচিত্র সরবরাহ করেছিল, তাতে দেখা যায়, তারা ‘ইয়েলো লাইন’-এর বাইরেও অতিরিক্ত ১১ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সময় এই সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। এর ফলে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায়, যা আগে ছিল ৫৩ শতাংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...