বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে কিলানতানের তুমপাত জেলায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে জেনারেল অপারেশন ফোর্সের (জিওএফ) সদস্যরা একটি সন্দেহজনক হলুদ রঙের গাড়িকে থামানোর সংকেত দেন। তবে সংকেত অমান্য করে গাড়ির চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।
জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন জানান, পালানোর একপর্যায়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে প্রথমে একটি অন্য গাড়িকে এবং পরে একটি বসতবাড়িতে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় এক গাড়িচালক এবং ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের জিওএফ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। প্রাথমিক যাচাইয়ে বাংলাদেশি নাগরিকরা মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানের কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।
আহমদ রাদজি হুসাইন বলেন, প্রাথমিক তদন্তে চালকের মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত এলাকা থেকে অভিবাসীদের কোটা ভারুতে পৌঁছে দেওয়ার বিনিময়ে জনপ্রতি ১০০ রিঙ্গিত করে পারিশ্রমিক গ্রহণ করতেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মানবপাচারের অভিযোগে ঘটনাটির বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...