বিজ্ঞাপন
আজ রোববার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।
এর আগে, গত শুক্রবার বিকেলে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম সাওবান (সাড়ে ৩ বছর)। সে জেলার সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের মো. ওসমানের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে হামের তীব্র উপসর্গ নিয়ে শিশু সাওবানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভর্তির সময় তার শরীরে উচ্চ তাপমাত্রার জ্বরের পাশাপাশি গুরুতর নিউমোনিয়ার সংক্রমণ ছিল। চিকিৎসকরা তাকে শিশু ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। তবে গত শুক্রবার বিকেল থেকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাৎক্ষণিকভাবে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, গত এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় ১০ থেকে ১৫ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে হামসহ বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত ১০৮ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৫৫ জন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত শয্যা ও পর্যাপ্ত ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রেখেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...