Logo Logo

রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে : আইনমন্ত্রী


Splash Image

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলায় আসামির বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, "আমাদের কাছে এই মামলা সংক্রান্ত যে ধরনের তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আদালতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।"


বিজ্ঞাপন


আজ রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত যুবকদের মাঝে ফুটবল ও দুস্থদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলমান জাতীয় রাজনীতি ও সংবিধান সংশোধন কমিটি সর্ম্পকে সাংবাদিক ও সুধীজনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলের পক্ষ থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তারা পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। বর্তমানে আমরা তাদের সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি।"

মাদকের অপব্যবহার সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ হুমকি উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সামাজিক ব্যাধি মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে রক্ষায় কোনো অবস্থাতেই মাদক ও এর সঙ্গে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

দেশের সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষায় সারা দেশে ৪ কোটি পরিবারকে বিশেষ ফ্যামিলি কার্ড দেবে, যা আমাদের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় সফলভাবে কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে সব কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। এছাড়া সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে নিয়মিত ভাতা প্রদানের একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...