Logo Logo

নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে আহত ১২


Splash Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে উল্টে গিয়ে অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


আজ রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ঝাটুরদিয়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা ‘আল বরাক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯১৩) ঝাটুরদিয়া বাজারের পাশের একটি ব্রিজ অতিক্রম করছিল। এ সময় বাসটি হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১০ থেকে ১২ জন গুরুতর ও সামান্য আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে বাসের ভেতর আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করায় ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বাসটি চালকের অসাবধানতার কারণে নাকি যান্ত্রিক ত্রুটিতে দুর্ঘটনার কবলে পড়েছে তা অনুসন্ধান করা হচ্ছে এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...