বিজ্ঞাপন
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতালটির বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করা হলে এ জরিমানা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, অভিযানে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...