বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে লেম্বুরবন ময়লা পয়েন্ট এলাকায় হঠাৎ মিম নামের এক পথচারী নারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক সজোরে ব্রেক ধরলে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন কিশোর এবং ওই পথচারী নারী গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পথচারী মিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই জিসান নামের ওই কিশোরের মৃত্যু হয়।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় কাজ শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...