বিজ্ঞাপন
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আজ মঙ্গলবার (২ জুন) সকালে পিরোজপুর শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সম্মুখ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, সাধারণ গ্রাহকদের স্বার্থে তা দ্রুত নিরসন করা প্রয়োজন।
তারা অভিযোগ করেন, বিগত সময়ে ব্যাংকের অর্থ পাচারের ঘটনার সাথে যারা জড়িত, তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং পাচারকৃত টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
কর্মসূচি থেকে গ্রাহকদের পক্ষ থেকে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। একই সাথে সম্প্রতি ঢাকায় অবস্থানরত শান্তিকামী গ্রাহকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তারা অনতিবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকের স্বাধীন কার্যক্রমে যেকোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানানো হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন এবং সাধারণ গ্রাহক মো. জালাল শেখ প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, ইসলামী ব্যাংক দেশের লাখ লাখ গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এই জাতীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষায় বর্তমান সরকার ও বাংলাদেশ ব্যাংককে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যাংকের অর্থ যেন কোনোভাবেই অপচয় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য পরিচালনা পর্ষদে দক্ষ ও সৎ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ডা. যুবাইদা পদত্যাগ করার পরেও ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে যাকে বসানো হয়েছে, তিনিও ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলম। বিতর্কিত এই কর্মকর্তার অপসারণ চেয়ে এ সময় তারা ফারুক খানের পদ বহাল রাখার জোর দাবি জানান।
কর্মসূচির শেষ পর্যায়ে বক্তারা দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...