Logo Logo

ফেনীতে যুবলীগ নেতা হত্যা মামলার আরো দুই আসামি গ্রেফতার।


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হান্নান শাহ হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত ওরফে রিমন (২২) ও ৩ নম্বর আসামি মোহাম্মদ হাসান ওরফে রাকিব (২০) কে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। সোমবার গভীররাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত দুই আসামি আপন দুই ভাই। তারা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন এর ঋষ্যমুখ গ্রামের মনির আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অবস্থান নেয় এবং আত্মগোপনে থাকা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ফেনীর ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ মে রাত সাড়ে ০৮ টার দিকে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের ঋষ্যমূখ গ্রামে নিজ বাড়িতে হামলা চালিয়ে নির্মমভাবে আহত করা হয় হান্নান শাহ সহ আরো দুইজনকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক হান্নান শাহকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...