বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা এস এম জিলানীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রশিদ ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক আবিদ হাসান।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম নাসির শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর এবং টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের সভাপতি রায়হান হাবিব।
এ ছাড়া উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...