Logo Logo

গাজায় ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ নিহত ৯


Splash Image

ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার (৩ জুন) রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই এ হামলা পরিচালনা করা হয়। হামলার পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা শুরু হয় এবং এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

গাজার আল-শিফা হাসপাতাল সূত্রে প্রথমদিকে ৬ জন নিহত হওয়ার তথ্য জানানো হলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে, গত বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী তিন হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

যদিও ইসরায়েল ও হামাসের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ। চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...