Logo Logo

গোপালগঞ্জে নির্মাণ হচ্ছে ১৬ ফুটের মেসি ভাস্কর্য


Splash Image

ছবি : সংগৃহিত

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের প্রিয় তারকা লিওনেল মেসি-র প্রতি ভালোবাসা প্রকাশ করতে নির্মাণ করছেন ১৬ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য।


বিজ্ঞাপন


স্থানীয় সমর্থকদের উদ্যোগে নির্মাণাধীন ভাস্কর্যটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ ভাস্কর্যটি দেখতে সেখানে ভিড় করছেন। আয়োজকদের ভাষ্য, ভাস্কর্য নির্মাণে প্রায় ১ লাখ টাকা ব্যয় হবে। স্থানীয় সমর্থকদের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ এগিয়ে চলছে।

একজন সমর্থক জানান, “মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমরা এই ভাস্কর্য নির্মাণ করছি।”

বিশ্বকাপ উপলক্ষে শুধু ভাস্কর্য নির্মাণেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন। খেলা উপভোগের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজনও রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেই নয়, পুরো এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্বকাপ ঘিরে বহুগ্রাম এখন ফুটবল উৎসবের এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, তাদের এই ব্যতিক্রমী আয়োজন মুকসুদপুরসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...