বিজ্ঞাপন
মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরান মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশে প্রতিহত করা হয়েছে এবং বাকি একটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।
এই পাল্টা পাল্টি হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে উড়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করে। একই সঙ্গে তারা ইরানের কিছু রাডার স্থাপনাতেও আঘাত হানে।
সেন্টকমের দাবি, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। এ ছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, তাও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চলমান কূটনৈতিক প্রচেষ্টা এখনো কোনো চূড়ান্ত ফল বয়ে আনতে পারেনি। যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে এমন বিচ্ছিন্ন সংঘাতের ঘটনা ঘটছে।
বর্তমানে মধ্যস্থতাকারীদের সহায়তায় দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। কূটনৈতিক এই তৎপরতার মূল লক্ষ্য হলো গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান খুঁজে বের করা।
সূত্র- আল জাজিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...