বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাবিহা খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত রেললাইনের কাছাকাছি চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...