বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নিহত সাগর একই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চরএলাহী বাজার থেকে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত দুজনই গুরুতর আহত হন।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা উভয়েই সৌদি আরবে প্রবাসী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সাগরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথে তার মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে নোয়াখালী মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, সাগরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দের মাত্র কয়েক দিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...