Logo Logo

রোববার বসছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী রোববার (৭ জুন)। বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।


বিজ্ঞাপন


জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম বাজেট অধিবেশন।

এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হবে। নতুন অর্থবছরের জন্য সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন কৌশল এবং বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দের প্রতিফলন ঘটবে এই বাজেটে। বাজেট উপস্থাপনের পর এ বিষয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

প্রসঙ্গত, প্রতি বছরের জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে, যা ‘বাজেট অধিবেশন’ নামে পরিচিত।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল সমাপ্ত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...