বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) দুপুরে শহরের প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনার দাবি জানান তারা। পাশাপাশি অভিযোগের যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান।
বক্তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান খান জয়। এতে বক্তব্য দেন মো. জুবায়ের হোসেন, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, মেহেদী হাসান, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর রহমান শিকদার জুয়েল, পলাশ শিকদার এবং বিশ্বজিৎ চন্দ্র সরকার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...