বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালাম জানতে চান, সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী যে কঠোর সতর্কবার্তা ও জনস্বার্থসংশ্লিষ্ট নির্দেশনা দিয়েছেন, সেগুলো কী কী।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারি সেবা প্রদানের ব্যবস্থাকে আরও সময়োপযোগী, দক্ষ ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তরের গতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে জন্য কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রশাসনের সকল স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা জোরদার হলে জনগণ আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবে এবং রাষ্ট্রীয় কার্যক্রমের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...