বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
এ সময় মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট আ. হান্নান, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল, প্রযুক্তিনির্ভর গবেষণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা সমাধানে দক্ষ করে তোলে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...