Logo Logo

শূন্যরেখায় রাত কাটল পুশইনের চেষ্টা করা ১২ জনের


Splash Image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা নারী-শিশু ও পুরুষরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখার কাছে পাট ক্ষেতের আইলে রাত কাটিয়েছেন পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টার শিকার ১২ নারী-শিশু ও পুরুষ। শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


এদিকে, ঘটনার একদিন অতিবাহিত হলেও আটকে থাকা এই মানুষদের বিষয়ে কোনো সুরাহা হয়নি। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তাতে সাড়া দেয়নি।

শনিবার (১৩ জুন) সকালে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বলেন, “শূন্যরেখার ভারতীয় ৫০ গজের মধ্যে ১২ জন পাট ক্ষেতের আইলে এখনো বসে আছেন। সেখানেই তাদের রাত কেটেছে। আজ শনিবার পতাকা বৈঠকের সময় নির্ধারণ করা আছে। দেখা যাক কী হয়।”

তিনি বলেন, “শুক্রবার দুবার পতাকা বৈঠকের সময় নির্ধারিত ছিল। তবে, তাতে কোনো সাড়া দেয়নি বিএসএফ।”

বিজিবি বলছে, সীমান্তে সতর্ক অবস্থানে আছেন তাদের সদস্যরা। সেখানে বাংলাদেশ প্রান্তে মাথাভাঙ্গা নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারাও পুশইন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছেন।

স্থানীয় বাসিন্দা নীল চাঁদ জানান, দুই দেশের সীমান্ত পিলার ১৪৮/৩ এস। এই পিলার থেকে ভারতীয় ৫০ গজের মধ্যে একটি পাটক্ষেতের আইলে শিমুলগাছের তলায় বসে আছেন ১২ জন। রোদে পুড়ে তারা ক্লান্ত। নারীরা কাঁদছেন, শিশুরা ক্ষুধার্ত। সেখানে ১০ মাস থেকে ৪ বছরের শিশু আছে। এক নারী অন্তঃসত্ত্বা। তিনি কৌশলে কিছু বিস্কুট, পাউরুটি, দুধ, কলা ও পানি তাদের কাছে দিয়ে এসেছেন। রাতেও খাবারের ব্যবস্থা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...