বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বিষখালী নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শনকালে তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে ভাঙনের ভয়াবহতা প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষখালী নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। অনেক পরিবার ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “বিষখালী নদীর এই ভাঙন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।”
সংসদ সদস্যের আশ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও দ্রুত কাজ শুরুর অপেক্ষায় রয়েছেন তারা। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বিষখালী নদীর ভয়াল ভাঙন থেকে রক্ষা পাবে জনপদ।
উল্লেখ্য, বিষখালী নদীর ভাঙন এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছরই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের মতে, স্থায়ী ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...