Logo Logo

গোপালগঞ্জের গোবরা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


Splash Image

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ২০ নং গোবরা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৩ জুন) গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাহ উদ্দীন (নাঈম)-এর নিজস্ব অর্থায়নে এই কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী দিনে ইউনিয়নের পোদ্দারের চর, শহীদ গুলজার উচ্চ বিদ্যালয়, গোবরা মাদ্রাসা, গোবরা খেয়া ঘাট এবং চরআস্তাইলসহ বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ এবং বিতরণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল ও সুস্বাদু আমের চারা, পেয়ারা এবং জলপাইসহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ। উৎসবমুখর এই কর্মসূচিতে ইউনিয়নের চৌকিদার, দফাদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় শুধু গাছ রোপণই নয়, বরং গাছের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছগুলোর পরিচর্যার দায়িত্বও বণ্টন করে দেওয়া হয়।

বৃক্ষরোপণের এই প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাহ উদ্দীন বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং কেন্দ্রীয় এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে আমরা এলাকার জনগণকে সাথে নিয়ে একযোগে কাজ করছি। আগামী পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পে পর্যায়ক্রমে গোবরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে সবুজে আচ্ছাদিত করার পরিকল্পনা আমাদের রয়েছে।" সাম্প্রতিক তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে স্থানীয় পর্যায়ের এমন সবুজায়ন কর্মসূচি পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...