বিজ্ঞাপন
আজ রোববার (১৪ জুন) দুপুরে স্থানীয় শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শান্তা বাজার সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন— তাজমুল শেখ, শরিফুল শেখ, লোকমান গাজী, কলিম শেখ, সোহেল শেখ, লাভলু গাজী, পির আলী সরদার, আজিজুল সরকার, হাফিজুর শেখ ও তরিকুল গাজীসহ আরও অনেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, অভিযুক্ত মাওলানা মোস্তাকুল মোড়ল আলমশাহী মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত। একই সাথে তিনি শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী। একজন হাফেজ ও মুফতি হওয়া সত্ত্বেও তিনি শান্তা গ্রামের আনসার সদস্য বাপ্পী শেখের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরকীয়ার সুত্র ধরে মাওলানা মোস্তাকুল বাপ্পী শেখের ঘরে প্রবেশ করেন। এ সময় আপত্তিকর অবস্থায় বাপ্পির মেঝ ভাই তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে উত্তেজিত জনতা দুজনকে আটক করে স্থানীয় ক্যাম্প পুলিশের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে মোস্তাক ও বাপ্পির স্ত্রী পুলিশের কাছে স্বীকার করেন যে, বিগত ৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরকে বিয়ে করবেন। এই ঘটনার পর গত শুক্রবার সকালে পুলিশ তাদের শর্ত সাপেক্ষে ছেলের পরিবারের জিম্মায় হস্তান্তর করে। একই দিন সকালে বাপ্পির স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন চরিত্রহীন ব্যক্তিকে আমরা পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় দেখতে চাই না। তাকে অবিলম্বে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে; অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজে এমন অপরাধ আরও বাড়বে এবং আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে নিরাপদ বোধ করছি না।
এ বিষয়ে ফকিরাবাদ শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। অভিযুক্ত মোস্তাকুল মোড়লকে ইতিমধ্যে সাময়িক শোকজ করা হয়েছে এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে তাকে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে অভিযুক্ত মাওলানা মোস্তাকুল মোড়ল মুঠোফোনে জানান, তারা বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছেন। গত শনিবার (১৩ জুন) নোটারি পাবলিকের মাধ্যমে তারা আইনগতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...